কচুয়ায় সরকারি খালে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন: সরঞ্জাম গুঁড়িয়ে দিলেন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী

Date: 2026-10-07
news-banner

​মোঃ রায়হান কচুয়া প্রতিনিধি :


চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস।

​জানা গেছে, উপজেলার মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনে সরকারি খাল থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছিল। সংবাদ পেয়ে সরেজমিনে অভিযান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী।

​অভিযানকালে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন, পাইপ এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি ঘটনাস্থলেই ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

​সরকারি সম্পত্তি রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারীর এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের পর স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় তিনি প্রশংসায় ভাসছেন।

local জনগণ এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিকভাবে এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Leave Your Comments