কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হচ্ছে 'ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬'-এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মসূচি। 'করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'—এই অঙ্গীকারকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের সঠিক তথ্য তুলে আনতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বরুড়ার সার্বিক উন্নয়ন ও এ জনপদের মানুষের কল্যাণে বিশেষ দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করায় স্থানীয়দের পক্ষ থেকে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
আজকের এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সম্মানিত সভাপতি আলহাজ্ব কায়সার সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান রনি, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল বাবু এবং ফ্যামিলি কার্ড শুমারি প্রকল্পের সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা জনাব মোঃ রনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বরুড়া উপজেলার তিনটি ইউনিয়ন—লক্ষ্মীপুর, পয়ালগাছা ও আদ্রা ইউনিয়নের নির্বাচিত তথ্য সংগ্রহকারীদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বক্তারা বলেন, এ শুমারির মাধ্যমে উপজেলার প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারগুলোর সঠিক তথ্য উঠে আসবে, যা ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করবে। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে বরুড়া উপজেলাকে দেশের মধ্যে একটি মডেল হিসেবে উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।