কুমিল্লার বরুড়ায় মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ

Date: 2026-06-29
news-banner
কুমিল্লার বরুড়ায় মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। সোমবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মাহবুবুল আলম ওরফে টুকু (৪০)। তিনি বরুড়া উপজেলার পোমতলা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর ১২৯/১৭ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মাহবুবুল আলমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
​মামলার বিবরণে জানা যায়, আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামি অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন।
​বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave Your Comments