যমুনা ফাউন্ডেশন এর চক্ষু হসফিটাল থেকে কারেন্ট এর মালামাল চুরির ঘটনায় দুই চোর আটক।
রিপোটার:- মো: শাখাওয়াত হোসাইন
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোটতুলাগাও নির্মাণাধীন যমুনা ফাউন্ডেশন এর চক্ষু হসফিটাল থেকে বিপুল পরিমাণের কারেন্ট এর তার সহ ইলেকট্রিক মালামাল চুরি হয়েছে। কারেন্ট এর তার সহ আজ বিকাল ৪:৩০ মিনিট এর দিকে বরুড়া থানা এস আই সাইফুল ইসলাম নেত্বিত্বে চুর চক্রের দুই চোর কে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে যে গত ঈদের ছুটি থাকায় মহিলা কলেজ এর হোষ্টেল বন্ধ ছিলো, সেই সুযোগে কজেল হোষ্টেল এর ফ্যান চুরি হয়, প্রমাণ এর অভাবে এবং এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তিদের হস্তক্ষেপে চোর চক্রের সদস্যরা বেচে যায়। এবং তার কিছুদিন পর ছিদ্দিকুন্নেছা মহিলা মাদ্রার কারেন্ট এর মালামাল চুরি হয়, পূর্বের একই কায়দায় চুর ধরাছোঁয়ার বাহিরে।এলাকা বাসী অভিযোগ করেছেন যে চোর চক্রের সদস্য প্রায় ১০থেকে ১২ জন। তারা কিশোরগ্যাং, চুরি করে ধরাছোঁয়ার বাহিরে থাকায় দিন দিন তারা মাথা ছাড়া দিয়ে উঠছে। ছোটতুলাগাও সহ আশপাশের কয়েকটা গ্রাম থেকে টিউবওয়েল, সহ প্রয়োজনীয় জিনিস প্রায় চুরির গঠনা গঠছে। এবং চুরির মালামাল বিক্রি করে তারা প্রকাশ্যে মাদক সেবন করে আসছে। এই কিশোরগ্যাং দিন দিন ভয়াবহ রূপ ধারণ করতেছে, এবং এলাকার সাধারণ জনগণের মধ্যে আতংক বিরাজ করছে। আজ এলাকা বাসীর সহোযোগীতায় বরুড়া থানার এস এই সাইফুল ইসলাম এর নেতৃত্বে চুরির মালামাল বিক্রি করার প্রস্তুতি কালে দুই চোরকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। আটক কৃত চুররা হলেন ১) রাজু, বয়স ১৮, পিতা :সুমন মিয়া, গ্রাম ছোটতুলাগাও এবং অয়ন বয়স,২০,পিত: লিটন গ্রাম ছোটতুলাগা, বাকিদেরকে গ্রেপ্তার এর অভিযান চলছে। এলাকাবাসীর দাবী এই কিশোরগ্যাং এর সদস্যরা দিন দিন একটা গ্যাং এ পরিণত হচ্ছে। নেশার টাকা না পেলে তারা মানুষ এর মালামাল চুরি করে তা বিক্রির টাকায় নেশা করে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সহ মানুষ এর জানমাল নিরাপত্তার সার্থে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী এলাকা বাসীর। চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।