সরকারিভাবে ব্যবস্থা করা সম্ভব না হলে, আমার বাবার প্রতিষ্ঠিত 'একেএম আবু তাহের ফাউন্ডেশন' থেকে হলেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জন্য ২টা বাস প্রদান করা হবে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব,জাকারিয়া তাহের সুমন।

Date: 2026-05-16
news-banner
সরকারিভাবে ব্যবস্থা করা সম্ভব না হলে, আমার বাবার প্রতিষ্ঠিত 'একেএম আবু তাহের ফাউন্ডেশন' থেকে হলেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জন্য ২টা বাস প্রদান করা হবে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব,জাকারিয়া তাহের সুমন।

রিপোটার :-মো:শাখাওয়াত হোসাইন।

সরকারিভাবে ব্যবস্থা করা সম্ভব না হলে, আমার বাবার প্রতিষ্ঠিত 'একেএম আবু তাহের ফাউন্ডেশন' থেকে হলেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জন্য এবছর দুইটা বাস প্রদান করা হবে। ১৫ মে ২০২৬ইং শুক্রুবার সকাল ১১টায় কলেজের জিয়া হল অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ইং প্রধান অথিতির বক্তিতায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন আমি আপনাদের কথা দিচ্ছি, এই বছরের মধ্যেই আমরা চেষ্টা করবো যেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দুটি বাস পায়। তিনি আরো বলেন বিগত সরকারের সময়ে  যা উন্নয়ন হয়নাই, আমাদের সরকার সর্বোচ্চ উন্নয়ন করবে ইনশাল্লাহ।
তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন। 
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মো:শাহ আলম, উদবাতুল বারী আবু, আমির হোসেন এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী ভূঁইয়া।

Leave Your Comments