হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে
Date: 2026-05-13
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন ৮৭ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৫ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৩৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। তাদের মধ্যে ৭হাজার ২৪ জনের হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এখনো বাড়ছে। এই পরিস্থিতিতে একই বিছানায় ভাগাভাগি করে চিকিৎসা নিচ্ছে শিশুরা। গতকাল রাজধানীর ডিএনসিসি হাসপাতা