এবার বরুড়া চিনবে বাংলাদেশ

Date: 2026-05-12
news-banner

রিপোটার :-মো:শাখাওয়াত হোসাইন।

আগামী ১৬ ই মে শনিবার সকাল ১০.০০ মিনিটে বরুড়ায় আসছেন দেশের প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান। ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের একথা জানান।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আপনারা জানেন যে, আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটি জেলায় গিয়েখাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। খাল খনন কর্মসূচির উদ্দেশ্যে আগামী ১৬ মে প্রধান মন্ত্রী চাঁদপুর সফর করবেন।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের একথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাত্রাপথে, বরুড়া উপজেলা ১৪নং লক্ষীপুর ইউনিয়নের,লক্ষীপুর বাজার খেলার মাঠে সকাল ১০.০০মিনিটে পথসভায় অংশ গ্রহন করবেন। এই পথসভার মাধ্যমে এবার বরুড়া কে চিনবে বাংলাদেশ। লক্ষীপুর বাজার খেলার মাঠে পথসভা শেষে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

Leave Your Comments