তিতাসে র‍্যাবের বড় অভিযান: ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Date: 2026-05-03
news-banner
তিতাসে র‍্যাবের বড় অভিযান: ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
​র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করলে সেটির ভেতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদক রাখার দায়ে গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়।

Leave Your Comments