মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বরুড়া গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম

Date: 2026-04-29
news-banner

মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বরুড়া গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম


রিপোটার :- মো:শাখাওয়াত হোসাইন


১২ নং আড্ডা ইউনিয়ন জাতিয়তাবাদি দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কতৃক আয়োজিত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়। আড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব, জাফর উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে   প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  উপজেলা বিএনপির সভাপতি, জনাব, কায়সার আলম সেলিম। আড্ডা বাজার স্কুল রোডে সমবার বিকাল ৩ ঘটিকার সময় কোরআন তেলোয়াত এর মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি জনাব, কায়সার আলম সেলিম আড্ডা ইউনিয়ন এবং সকল ওয়ার্ড সুপার ফাইভ দের উপস্থিতিতে সাংগঠনিক  ভিবিন্ন  দিক নির্দেশনা মূলক  আলোচনা করেন। প্রধান অতিথি বলেন নির্বাচের সময় আমাদের নেতা জনাব জাকারিয়া তাহের ভিবিন্ন জনসভায় বরুড়াকে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনী সকল প্রতিশ্রুতি আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আর এই প্রতিশ্রুতি রক্ষায় আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি বলেন, গোলাপ পুষ্পঠিত হলে গোলাপের গন্ধ বাতাস যেভাবে বহন করে  অনেক দূরে নিয়ে যায়, নর্দমার গন্ধ ও বাতাস বহন করে অনেক দূর নিয়ে যায়। আপনারা বরুড়াকে যদি মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত স্বমধিকার ভিত্তিতে এই সমাজ প্রতিষ্ঠা করেন, তাহলে সমগ্র দেশব্যাপী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর বরুড়ার  সুবাতাস সারা দেশে ছড়িয়ে পড়বে। আর যদি বরুড়া মাদক ব্যবসায়ীদের আস্তানা, চাঁদাবাজদের আখড়া, দলীয় শৃঙ্খলা বিধি, অশৃংখল সামাজিক ব্যবস্থার ভিতরে বরুড়া থাকে, তাহলে বরুড়ার নর্দমার গন্ধ ঠিক তেমন ভাবে সারা দেশে ছড়িয়ে যাবে। এই বরুড়াকে  কিভাবে দেখতে চান আপনারা? বরুড়ার ধারক বাহক আপনারা, আর সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। এসময় তিনি আরো বলেন  বরুড়াকে মাদক মুক্তকরার যে প্রতিশ্রুতি আমাদের নেতা জাকারিয়া তাহের  দিয়েছেন, এই প্রতিশ্রুতি রক্ষা করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।  মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত বরুড়া গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, রেজাউল হক, সাধারণ সম্পাদক, জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রপেসার মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক, মোস্তফা কামাল, যুগ্ন আহব্বায়ক আব্দুল হালিম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত সহ, আড্ডা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave Your Comments