রিপোটার -মো:শাখাওয়াত হোসাইন
১২ নং আড্ডা ইউনিয়ন বরুড়া কুমিল্লা এর ৯নং ওয়ার্ড বোয়ালিয়ায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বোয়ালিয়া সমাজ কল্যাণ পরিষদের এর আত্মপ্রকাশ প্রকাশ। এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে এই সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রাথমিক কমিটি ঘোষণা হয়। মো:শাখাওয়াত ভূঁইয়া কে সভাপতি,সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ইমাম হোসেন এবং কবির প্রধানিয়াকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির প্রথম সাংগঠনিক সভা সফলতার সাথে সমস্পুর্ণ হয়। বোয়ালিয়া সমাজ কল্যাণ পরিষদ সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেয়া ভিবিন্ন উদ্ধেগের মধ্যে গ্রামের ( শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি, বৃত্তি পরীক্ষার্থী ) শিক্ষার্থীদের অভিজ্ঞ (৪জন) শিক্ষক দ্বারা বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠদান করা হচ্ছে। এবং এই সামাজিক সংগঠন বোয়ালিয়া সমাজ কল্যাণ পরিশোধের সদস্য ফরম বিতরণের মাধ্যমে সংগঠনের সদস্য গ্রহণ চলছে। সংগঠনের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা নিয়ে কাজ চলছে, এবং নতুন কিছু উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা নিয়েছেন। তারেই ধারাবাহিকতায় আনন্দের সাথে সংগঠনের সদস্য ফরম সংগ্রহ চলছে এবং সাধারণ জনগণ সংগঠনের সফলতা কামনা করছে।