[রিপোর্টার মোঃ সোহাগ হোসেন]
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নোয়াপাড়া সুপার মার্কেটবাজার এলাকায় অবস্থানকালে গত ২২/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২১.০৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে একটি সবুজ রংয়ের সিএনজিযোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২১.২০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়ন এলাকার ট্রাক স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি সবুজ রংয়ের সিএনজিকে সিগন্যাল দিয়ে থামালে ০২ জন ব্যক্তি সিএনজি রেখে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে সিএনজির ভেতর থেকে ১০টি পোটলা নীল পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা ও সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় - ১। মোঃ ফারুক মিয়া (৩০), পিতা- মোঃ খসরু মিয়া, সাং- ফান্দাউক এবং ২। মোঃ রুক্কু মিয়া (২৮), পিতা- হাজী চুনু মিয়া, সাং- আশুরাইল, উভয় থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।