স্টাফ রিপোর্টার আলোকিত সময় নিউজ।
১৮/৩/২০২৬ মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক কুমিল্লা বরুড়া ৯ নং দক্ষিণ শিলমুড়ী এবং ১০ নং উত্তর শিলমুড়ী ও ভবানীপুর ইউনিয়ন বিভিন্ন মসজিদে পরিষ্কার পরিছন্নতা করার আসবাবপত্র বিতরণ করেন। বিতরণ করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান রনি, উপজেলা নির্বাহী অফিসার বরুড়া কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিশিষ্ট সমাজসেবক ও দানবীর,শিক্ষানুরাগী, আলোকিত সময় নিউজের উপদেষ্টা জনাব মোঃ শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান, ভবানীপুর ইউনিয়ন পরিষদ, জনাব সৈয়দ রেজাউল হক রেজু।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মফিজুল ইসলাম বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, বরুড়া কুমিল্লা।
উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য অনেকে এবং মসজিদ কমিটির সদস্যরা।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন : প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ আবু সায়েম, মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন আমড়াতলী, বরুড়া, কুমিল্লা