*ঢাকাকে বাসযোগ্য করতে সাশ্রয়ী আবাসনের আহ্বান গৃহায়ন মন্ত্রীর*

Date: 2026-03-15
news-banner
*ঢাকাকে বাসযোগ্য করতে সাশ্রয়ী আবাসনের আহ্বান গৃহায়ন মন্ত্রীর*

 রিপোর্টার : মোঃ সাখাওয়াত হোসেন 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ঢাকাকে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য বাসযোগ্য করে তুলতে সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজধানী ঢাকায় শুধু উচ্চবিত্ত নয়, সাধারণ মানুষের জন্যও আবাসনের সুযোগ তৈরি করতে হবে।

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অফিস কক্ষে রিহ্যাব প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দ্রুত বর্ধনশীল ঢাকা নগরীতে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সব শ্রেণির মানুষের বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এজন্য রিয়েল এস্টেট খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আবাসন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকার নগর উন্নয়ন ও আবাসন খাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং বেসরকারি খাতের সহযোগিতায় সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সম্ভব।

Leave Your Comments