রিপোটার মোহাম্মদ সোহাগ হোসেন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর নামক স্থানে অবৈধ মাটিকাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনর ভূমি সজীব তালুকদার।
বিজপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বিজয় চন্দ্র পাল সুজন (৩০), পিতা- নিরঞ্জন চন্দ্র পাল নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড ও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এ বিষয় সরকারি কমিশনার ভূমি সচিব তালুকদার বলেন
জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।