আন্তর্জাতিক ডেস্ক স্টাপ রিপোটার
ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসির খবরে ইসরায়েল দাবি করছে, এটি ‘প্রাক্-প্রতিরোধমূলক হামলা’ ইরানে।
এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি জানান, সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সকালে ইরানে চালানো হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
মার্কিন এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন, ইরানে পরিচালিত এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অংশ নেয়।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বিবৃতি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পশ্চিম তেহরানে দুই দফা বিস্ফোরণের শব্দ, একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর।
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে দুই দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
পশ্চিম তেহরানে অবস্থানরত আলজাজিরা'র প্রতিনিধিও দুটি বোমা বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননেও হামলা চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। ঘটনাস্থলে থাকা আল জাজিরার সংবাদদাতা এই তথ্য জানিয়েছেন।