স্টাফ রিপোর্টার
কুমিল্লা বরুড়া উপজেলার কৃতি সন্তান জনাব মোঃ শাহ আলম (যুগ্ম সচিব, প্রশাসক—কুমিল্লা সিটি কর্পোরেশন) পদোন্নতিপ্রাপ্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ লাভ করেছেন।
তাঁর এ গুরুত্বপূর্ণ পদোন্নতিতে বরুড়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষতা, সততা ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
জনাব মোঃ শাহ আলমের এ সাফল্যে বরুড়া উপজেলার সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।