বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুমিল্লা(বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বরুড়া উপজেলার সার্বিক উন্নয়ন, প্রবাসে অবস্থানরত বরুড়াবাসীর কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বরুড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়কালে জাকারিয়া তাহের সুমন বলেন, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার মাধ্যমে প্রবাসী বরুড়াবাসীরা এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং বরুড়ার কল্যাণে যে কোনো ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত