মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।দেশে কোনো দূতাবাসে হামলা হলে তা বহির্শক্তির হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, যদি কোনো দূতাবাস আক্রান্ত হয় বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে, তাহলে বহির্শক্তি হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এমন কোনো সুযোগ দিতে চাই না।