রিপোর্টার :মো:শাখাওয়াত হোসাইন
চোখের সামনে কোনো মানুষকে আগুনে পুড়তে দেখা অত্যন্ত ভয়াবহ একটি অভিজ্ঞতা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া বা পাশ কাটিয়ে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়; বরং আপনার সামান্য সচেতনতা ও দ্রুত পদক্ষেপ একটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে মানুষটিকে বাঁচিয়ে দিতে পারে।
একজন মানুষের জীবন যখন বিপন্ন, তখন সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কেবল অমানবিকতা নয়, বরং নিজের বিবেকের কাছে চিরদিনের দায়বদ্ধতা। তাই এই চরম মুহূর্তে ভয় না পেয়ে সাহসের সাথে ঝাঁপিয়ে পড়াই প্রকৃত বীরত্ব।
👇 নিচে এমন পরিস্থিতিতে আপনার করণীয় পদক্ষেপগুলো বিস্তারিত আলোচনা করা হলো:
📍 স্টপ, ড্রপ অ্যান্ড রোল (Stop, Drop and Roll)
আক্রান্ত ব্যক্তি যদি ভয়ে দৌড়াতে শুরু করেন, তবে তাকে দ্রুত থামান। দৌড়ালে বাতাসের অক্সিজেনে আগুনের শিখা আরও বেড়ে যায়।
Stop: তাকে দৌড়াতে নিষেধ করুন।
Drop: তাকে মাটিতে শুয়ে পড়তে বলুন।
Roll: মাটিতে গড়াগড়ি দিলে বাতাসের অভাব (Smothering) তৈরি হয়, যা আগুন নেভাতে সাহায্য করে।
📍 ভারী কাপড় বা কম্বল ব্যবহার করুন
যদি হাতের কাছে কম্বল, কাঁথা, পাটের চট বা কোনো ভারী সুতির কাপড় থাকে, তবে তা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে জড়িয়ে ধরুন। এটি আগুনের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। তবে মনে রাখবেন:কখনো সিন্থেটিক বা পলিয়েস্টার কাপড় ব্যবহার করবেন না, কারণ এটি গলে চামড়ার সাথে লেগে যেতে পারে। মুখমণ্ডল ঢেকে দেবেন না, যাতে তার শ্বাস নিতে সমস্যা না হয়।
📍পানি ব্যবহার করুন
প্রচুর পরিমাণে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করুন। পানি কেবল আগুনই নেভায় না, বরং শরীরের তাপমাত্রা কমিয়ে চামড়ার গভীর ক্ষতি (Deep tissue damage) রোধ করে।
📍আগুন নিভে যাওয়ার পর আক্রান্ত স্থানে টানা ১০-১৫ মিনিট পরিষ্কার পানি ঢালুন। বরফ বা খুব বেশি ঠাণ্ডা পানি ব্যবহার করবেন না। শরীর থেকে পুড়ে যাওয়া কাপড় (যদি চামড়ার সাথে লেগে না থাকে), ঘড়ি বা গয়না সাবধানে খুলে ফেলুন। পুড়ে যাওয়া অংশ ফুলে ওঠার আগেই এগুলো সরানো জরুরি।
ঘরোয়া টোটকা এড়িয়ে চলুন: পোড়া জায়গায় টুথপেস্ট, ডিমের সাদা অংশ বা তুলা দেবেন না। এতে ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে।
📍 প্রাথমিক কাজগুলো শেষ হওয়ার সাথে সাথে রোগীকে নিকটস্থ বার্ন ইউনিট বা হাসপাতালে নিয়ে যান। মনে রাখবেন, বাইরের ক্ষত কম মনে হলেও আগুনের ধোঁয়ায় ফুসফুসের ক্ষতি হতে পারে, যা প্রাণঘাতী।
সিলিন্ডার কিংবা গ্যাস সংযোগ রান্নাঘরের জানালাটা খোলা রাখুন। গ্যাস জমবে না। মশার ভয় থাকলে নেট লাগান।এছাড়া কিছু ডিভাইসও পাওয়া যায়, গ্যাস লিকেজ হয়েছে কীনা এটা জানার জন্য। লিকেজ হলেই এলার্ম বেজে উঠবে। চাইলে ভয়াবহ দূর্ঠনা এরাতে কিনতে পারেন।
বিপদের সময় মানুষ দিশেহারা হয়ে পড়ে, তাই আপনার শান্ত থাকা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বেশি প্রয়োজন।